ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট শিশুবিয়ে রুখে কন্যার স্বপ্নজয়ের শপথ;রাণীশংকৈলে কন্যাশিশু দিবস পালিত গুরুদাসপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন রাণীশংকৈলে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে স্কুল পর্যায়ে আলোচনা নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের

নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া অ্যাসিস্ট করলেন মেসি

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৪:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৪:২১:১৭ অপরাহ্ন
নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া অ্যাসিস্ট করলেন মেসি ছবি: সংগৃহীত
উত্তর ও মধ্য আমেরিকার লিগ কাপের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার (৩১ জুলাই) অ্যাটলাসের ‍মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন মেসি ও জর্ডি আলবা। তাদের সঙ্গে মায়ামিতে অভিষেক হয়ে গেল কিছুদিন আগেই অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আসা রদ্রিগো ডি পলের।

চেজ স্টেডিয়ামে লিগ কাপের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুর্দান্ত ফর্মে থাকা মেসি গোল করতে না পারলেও, দুই গোলের সহায়তা করেছেন।

সমানে সমান লড়াইয়ের ম্যাচে সব বিভাগেই এগিয়ে ছিল মায়ামি। তবুও তাদের জয় নিশ্চিত হয় ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৭তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। মেসির পাসে সহজ এক গোল করেন সেগোভিয়া।

৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো। তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের ষষ্ঠ মিনিটে মার্সেলো ওয়েইগ্যান্ড্টের গোলে জয় নিশ্চিত হয় মায়ামির। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। বল পেয়ে সতীর্থকে পাস দেন তিনি। বল পেয়ে খালি জালে বল পাঠান ওয়েইগ্যান্ড্ট।

গোলের পর অবশ্য রেফারি ভিএআরের সাহায্য নেয়। তবে শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়নি। নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির মায়ামি। জুলাই মাসেই পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোলও করেছেন মেসি। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই।

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পলের অভিষেক হয়েছে এই ম্যাচে। জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে এখন ক্লাব ফুটবলেও জুটি বাঁধলেন তিনি। দুইজন একসঙ্গে জাতীয় দলের হয়ে একসঙ্গে ৬২ ম্যাচ খেলেছেন।    

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক