ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০০ নারী উদ্যোক্তার জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৫৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৫৭:২৭ অপরাহ্ন
ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০০ নারী উদ্যোক্তার জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন ব্র্যাক ব্যাংকের উদ্যোগে ১০০ নারী উদ্যোক্তার জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন
দেশের ১০০ জন নারী উদ্যোক্তা নিয়ে ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।কর্মশালায় নারী উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে কীভাবে পণ্য উন্নয়ন, বিপণন এবং ডিজিটাল ব্র্যান্ডিং করা যায়, এসব প্রয়োজনীয় বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২৮ জুলাই ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর সহযোগিতা এবং গেটস ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় কর্মশালাটি আয়োজিত হয়।

‘ডিজিটাল উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন’শীর্ষক এই কর্মশালায় ব্যবসা উন্নয়ন, প্রতিযোগিতা মূল্যায়ন, মার্কেটিং অটোমেশন, ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ পেশাজীবীরা, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, প্রোগ্রাম অফিসার মোশারফ হোসেন টিপু, অপজো টেকনোলজির কো-ফাউন্ডার শাহ পরান, ভারচুয়ানিক সল্যুশনসের ফাউন্ডারআসাদ ইকবাল,কাজ৩৬০-এর ফাউন্ডার এমরাজিনা ইসলামএবংমার্কোপলো এআই-এর এমটিও নুজহাত ফারহানা।

কর্মশালা শেষেঅংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়,যেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই আয়োজন নিয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ডিজিটাল অর্থনীতি যত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশের উদ্যোক্তাদেরও ঠিক তত দ্রুত গতিতে এগিয়ে যেতে প্রস্তুত থাকতে হবে। এই কর্মশালাটি আয়োজন নিয়ে আমাদের বৃহত্তর লক্ষ্য হলো, নারী ও এসএমই উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান, ডিজিটাল টুলস এবং কৌশলগত সহায়তা প্রদানের মাধ্যমে তাঁদের ব্যবসার বিকাশ ও সম্প্রসারণে সহায়তা করা। ব্র্যাক ব্যাংকে আমরা নিজেদের ‘উন্নয়নের অংশীদার’ হিসেবে দেখি, যারা একটি অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।”

ব্র্যাক ব্যাংক দেশের নারী ও এসএমই উদ্যোক্তাদের ‘কমপ্লিট ফাইন্যান্সিয়াল পার্টনার’ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। এমন উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির লক্ষ্য হলো, এসএমই উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল সুবিধা নিশ্চিত করার মাধ্যমে তাঁদের সফল ব্যবসাগড়ে তুলতে সহায়তা করা, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন