ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

১৮ বলেও ওভার শেষ করতে পারলেন না অজি বোলার

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০২:২৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০২:২৭:০৬ অপরাহ্ন
১৮ বলেও ওভার শেষ করতে পারলেন না অজি বোলার ছবি: সংগৃহীত
এক ওভার করতে ১৮ বল, তারপরও শেষ হলো না ওভার। এমন কাণ্ডই ঘটেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল)। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জন হাস্টিংস পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বল করতে এসে এক ওভারে ওয়াইড দিয়েছেন ১২টি, নো বল করেছেন একটি। একে একে ১৮টি বল করলেও ওভার আর শেষ করতে পারেননি। শেষ বলের আগেই জিতে গেছে পাকিস্তান।

ম্যাচটা হয়েছে গতকাল (মঙ্গলবার) লেস্টারের গ্রেস রোডে। টুর্নামেন্টের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। আগে ব্যাট করা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ১১.৫ ওভারে ৭৪ রানে গুটিয়ে যায়। সাইদ আজমল ৩.৫ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করে অজিদের ধসিয়ে দেন। ইমাদ ওয়াসিম ২টি ও সোহেল তানভীর ১ উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে ৭ ওভারেই বিনা উইকেটে ৫৫ রান তুলে ফেলে। সে সময়ই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে হাস্টিংসকে আনেন অজি অধিনায়ক ব্রেট লি।

শোয়েব মাকসুদকে বল করতে এসে টানা পাঁচটি ওয়াইড দিয়ে ওভার শুরু করেন হাস্টিংস। এই সবগুলোই ছিল অফসাইডে। এরপর টানা দুটি বৈধ বলে সিঙেল আর চার হজম করেন অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৩৯টি ম্যাচ খেলা এই ফাস্ট বোলার।

এরপর একটি নো বল করেন তিনি, যার পরের বলটা ছিল লেগ সাইডে ওয়াইড। লাইন খুঁজে পেতে ব্যর্থ হয়ে এন্ড বদলান হাস্টিংস। কিন্তু এরপরেই তিনটি ওয়াইড করেন। দুই এন্ড থেকে টানা বল করতে এসেও বারবার লাইন মিস করছিলেন তিনি। মাঝে দুটি বৈধ বল থেকে দুই রান নেন দুই পাকিস্তানি ব্যাটার।  শেষ বলের  আগে ও টানা পাঁচটি ওয়াইড দেন হাস্টিংস। তাতে জয়ের জন্য প্রয়োজনীয় রান পেয়ে যা পাকিস্তান। শেষ বলটা শেষ পর্যন্ত আর করতেই হয়নি।

এটিকে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম দীর্ঘ ওভার বলা হচ্ছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হেরেছে বাজেভাবে। পাকিস্তান জয় পেয়েছে১০ উইকেটে। শীর্ষস্থান নিয়ে পাকিস্তান উঠে গেছে সেমিফাইনালে।

অস্ট্রেলিয়ারও অবশ্য এই হারে কোনো ক্ষতি হয়নি। সেমিফাইনালে উঠেছে তারাও। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলবে এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান