ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পেটের মেদ না কমার আসল কারণ! কী করে বুঝবেন?

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:১৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:১৮:১৮ অপরাহ্ন
পেটের মেদ না কমার আসল কারণ! কী করে বুঝবেন? পেটের মেদ না কমার আসল কারণ! কী করে বুঝবেন?
খাওয়াদাওয়ায় রাশ টেনেছেন। নিয়ম করে যোগব্যায়াম বা প্রাতর্ভ্রমণও শুরু করেছেন হয়তো। কারণ মনে মনে ঠিক করে ফেলেছেন, পুজোর আগেই বেশ কয়েক কেজি ওজন শরীর থেকে ছেঁটে ফেলতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে অন্যত্র। খাওয়া-দাওয়া, শরীরচর্চায় ওজন কমছে হয়তো। কিন্তু পেট আর কোমরে যে টানটান ভাব আসবে বলে আশা করেছিলেন, সেটি হচ্ছে না। কিছুতেই কমছে না ভুঁড়ি। এমন পরিস্থিতির কারণ হতে পারে একটি হরমোন। যার নাম কর্টিসল।

কর্টিসল কী?

কর্টিসল কী, তা তার ডাকনাম জানলেই অনেকটা বোঝা যায়। একে যে নামে অধিকাংশে চেনেন, তা হল 'স্ট্রেস হরমোন'। মানসিক চাপ, উদ্বেগ বা হতাশায় থাকলে এই হরমোনের ক্ষরণ হয় সবচেয়ে বেশি। আর এই হরমোন শরীরের নানা রোগের পাশাপাশি ওজনবৃদ্ধিরও কারণ হতে পারে।

কর্টিসলের মাত্রা বাড়লে কী কী সমস্যা হতে পারে?

ওজন বৃদ্ধিতে কর্টিসলের মাত্রা নিয়ে সবিস্তার কথা বলেছেন, ব্রিটেনের এক ফিটনেস প্রশিক্ষক, পুষ্টিবিদ এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতা ডিলান পটেল। যিনি নিজে ক্যানসারের মতো রোগের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন এবং এখন তাঁর অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে তৈরি করেছেন নিজস্ব ওয়েলনেস সংস্থা। সমাজমাধ্যমে একটি পোস্টে ডিলান বলছেন, ‘‘ওজন কমানোর চেষ্টা করছেন যাঁরা, তাঁদের অধিকাংশই স্ট্রেস হরমোন নিয়ে বিশেষ ভাবনাচিন্তা করেন না। অথচ মুখের ফোলা ভাব, পেট এবং কোমরের চর্বি ঝরতে না চাওয়ার একটা বড় কারণ এই স্ট্রেস হরমোন বা কর্টিসল। এই একটি হরমোনকে নিয়ন্ত্রণ করা গেলে অনেক সমস্যা দূর হতে পারে। যে সুন্দর ছিপছিপে চেহারা পাওয়ার স্বপ্ন দেখছেন, তা-ও পেতে পারেন কর্টিসলকে সামলে রাখলে। এমনকি, একঘেয়ে ক্লান্তিবোধ তাড়াতেও এটি উপকারী।’’ তবে তার আগে জানতে হবে, আপনার শরীরে কর্টিসলের মাত্রা বেশি কি না।


কী ভাবে বুঝবেন শরীরে কর্টিসলের মাত্রা বেশি?

ডিলান জানাচ্ছেন, শরীরে কর্টিসল হরমোন মাত্রাছাড়া কি না বা ওজন বৃদ্ধির মূল কারণ কর্টিসল কি না, তা কয়েকটি বিষয়ে নজর দিলে বোঝা যায়—

১। মুখে আর পেটেই কি চর্বি জমছে বেশি। মুখে কি ফোলাভাব লক্ষ করছেন? তবে তার কারণ হতে পারে কর্টিসল।

২। সারা দিন এক ধরনের ক্লান্তিবোধ থাকছে? অথচ যখন ঘুমনোর সময় আসছে, তখন ঘুম পাচ্ছে না। কারণ, কর্টিসল।

৩। সব সময়ে কি যে কোনও বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা করে ফেলেন এবং তা নিয়ে টেনশনে থাকেন? তা হলে হতেই পারে কর্টিসলের জন্য এমন হচ্ছে।

৪। ব্রেন ফগিংও হতে পারে কর্টিসলের মাত্রাবৃদ্ধির কারণ। ভুলে যাওয়া, মাথা কাজ না করা বা ধরুন, কোনও ঘরে ঢুকে ভুলেই গেলেন কেন সেখানে এসেছেন— এমন লক্ষণ যদি দেখা যায়, তবে তাতে কর্টিসলের ভূমিকা রয়েছে।

৫। নিত্যদিনের হজমের সমস্যাও হতে পারে কর্টিসলের ক্ষরণ বেশি হওয়ার উপসর্গ।

কর্টিসল নিয়ন্ত্রণ করবেন কী ভাব?

১। ডিলান বলছেন, ‘‘খুব সহজ কয়েকটি পন্থা রয়েছে। যার মধ্যে একটি হল ধ্যান। প্রতি দিন সকালে যদি নিঃশ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে ধ্যান করেন, তবে তা কর্টিসল হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।’’

২। কর্টিসল নিয়ন্ত্রণে রাখার জন্য নিজেকে হিতৈষী মানুষজনে ঘিরে রাখার পরামর্শও দিচ্ছেন ডিলান।

৩। তার পাশাপাশি খাবারেও বদল আনার কথা বলছেন ডিলান। তিনি জানাচ্ছেন, যে সমস্ত খাবারে ম্যাগনেশিয়াম, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি এবং যে খাবারে অ্যান্টি অক্সিড্যান্ট বেশি, যেমন গ্রিন টি, ডার্ক চকোলেট, আমলকি ইত্যাদি, তা খেলে কর্টিসল নিয়ন্ত্রণে থাকে।

৪। চিনি বেশি আছে বা ক্যাফিন বেশি আছে, এমন খাবার আবার কর্টিসলের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১