ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৩৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৩৭:১০ অপরাহ্ন
নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ ‘বি’তে পড়ল বাংলাদেশ। যেখানে লাল সবুজদের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন এবং উত্তর কোরিয়া।

অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে চার পটের ১২ দল নিয়ে অনুষ্ঠিত হলো ড্র অনুষ্ঠান। যেখানে পট-৪ থেকে ঋতুপর্ণাদের ভাগ্য নির্ধারণ হয়েছে ‘বি’ গ্রুপে।
 
অপর তিন প্রতিপক্ষ এসেছে তিনটি আলাদা পট থেকে। যেখানে পট-৩ থেকে উজবেকিস্তানকে পায় বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়া ছিল যথাক্রমে পট-২ এবং পট-১ এ।
 
এছাড়া ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিনস। আর ‘সি’ গ্রুপে ভারত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপেকে।

আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের ২১তম আসরটিতে বাছাইপর্ব থেকে সবার আগে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। ‘সি’ গ্রুপের ম্যাচে মিয়ানমান, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত ২ জুলাই অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে লাল সবুজরা। নিজেদের ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় এশিয়ান কাপের মূলপর্বে।
 
আগামী ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদিন বিরতি দিয়ে একই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার মোকাবিলা করবে ঋতুপর্ণারা। আর ৯ মার্চ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজরা।
 
গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সরাসরি জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।  তাদের সঙ্গে তিন গ্রুপের সেরা দুই সেকেন্ড রানার্স আপও সুযোগ পাবে সেরা আটে। ২১ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।
 
এ টুর্নামেন্টে ভালো করতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে বিশ্বকাপ ও অলিম্পিকেও জায়গা করে নেয়ার। নারী এশিয়ানক কাপের গ্রুপে পর্বের লড়াই শেষে শীর্ষ দুইয়ে থাকলেই মিলবে বিশ্বকাপ টিকেট। অবশ্য তৃতীয় হলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে খেলতে হবে প্লে অফ। ছয় মহাদেশের ১০ দলের মধ্যে দুই ভাগে করে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখান থেকে তিন দল সুযোগ পাবে ২০২৭ নারী বিশ্বকাপে। বিশ্বকাপ না হলে অলিম্পিকেও খেলার সুযোগ আছে। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলকে নিয়ে হবে অলিম্পিক বাছাই। পাশ করলেই লস অ্যাঞ্জেলেস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি