ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুবিয়ে রুখে কন্যার স্বপ্নজয়ের শপথ;রাণীশংকৈলে কন্যাশিশু দিবস পালিত গুরুদাসপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন রাণীশংকৈলে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে স্কুল পর্যায়ে আলোচনা নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৩৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৩৭:১০ অপরাহ্ন
নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ ‘বি’তে পড়ল বাংলাদেশ। যেখানে লাল সবুজদের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন এবং উত্তর কোরিয়া।

অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে চার পটের ১২ দল নিয়ে অনুষ্ঠিত হলো ড্র অনুষ্ঠান। যেখানে পট-৪ থেকে ঋতুপর্ণাদের ভাগ্য নির্ধারণ হয়েছে ‘বি’ গ্রুপে।
 
অপর তিন প্রতিপক্ষ এসেছে তিনটি আলাদা পট থেকে। যেখানে পট-৩ থেকে উজবেকিস্তানকে পায় বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়া ছিল যথাক্রমে পট-২ এবং পট-১ এ।
 
এছাড়া ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিনস। আর ‘সি’ গ্রুপে ভারত প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপেকে।

আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের ২১তম আসরটিতে বাছাইপর্ব থেকে সবার আগে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। ‘সি’ গ্রুপের ম্যাচে মিয়ানমান, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে গত ২ জুলাই অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করে লাল সবুজরা। নিজেদের ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় এশিয়ান কাপের মূলপর্বে।
 
আগামী ৩ মার্চ সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদিন বিরতি দিয়ে একই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার মোকাবিলা করবে ঋতুপর্ণারা। আর ৯ মার্চ পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজরা।
 
গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সরাসরি জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।  তাদের সঙ্গে তিন গ্রুপের সেরা দুই সেকেন্ড রানার্স আপও সুযোগ পাবে সেরা আটে। ২১ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।
 
এ টুর্নামেন্টে ভালো করতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে বিশ্বকাপ ও অলিম্পিকেও জায়গা করে নেয়ার। নারী এশিয়ানক কাপের গ্রুপে পর্বের লড়াই শেষে শীর্ষ দুইয়ে থাকলেই মিলবে বিশ্বকাপ টিকেট। অবশ্য তৃতীয় হলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে খেলতে হবে প্লে অফ। ছয় মহাদেশের ১০ দলের মধ্যে দুই ভাগে করে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ। এখান থেকে তিন দল সুযোগ পাবে ২০২৭ নারী বিশ্বকাপে। বিশ্বকাপ না হলে অলিম্পিকেও খেলার সুযোগ আছে। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলকে নিয়ে হবে অলিম্পিক বাছাই। পাশ করলেই লস অ্যাঞ্জেলেস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক