ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তানোরে সরকারি রাস্তার শতবর্ষী গাছ নিধন

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন
তানোরে সরকারি রাস্তার শতবর্ষী গাছ নিধন ফাইল ফটো
রাজশাহীর তানোরে জোরপূর্বক সরকারি রাস্তার প্রায় শতবর্ষী কড়ই গাছ  কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বিল্লী গ্রামে এই গাছ কাটার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উপজেলার চোরখৈর গ্রামের সিরাজুল ইসলাম বাদি হয়ে বিল্লী গ্রামের  মনির ও খিকটা গ্রামের শুকুরকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) লিখিত অভিযোগ করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বিল্লী মৌজায় সরকারি রাস্তা থেকে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে জোরপূর্বক গাছটি কাটা হয়েছে।

এদিকে সিরাজুলের করা লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বিল্লী মৌজায় সরকারি রাস্তায় প্রায় শতবর্ষী বয়সী কড়ই গাছ ছিল। কিন্তু বিল্লী গ্রামের মনির ও খিকটা গ্রামের শুকুর ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি রাস্তায় থাকা গাছ কেটে ৪০ হাজার টাকায় বিক্রি করেন।

তবে তৎক্ষনাৎ অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও লিয়াকত সালমান স্থানীয় তহশিলদার সাজ্জাদ হোসেনকে দিয়ে ঘটনাস্থল থেকে গাছটি জব্দ করান। এখানো গাছটি জব্দ করে রাখা রয়েছে। গাছ কাটার ঘটনায় তহশিলদার সাজ্জাদ হোসেনকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ।

স্থানীয়রা জানান, প্রায় শতবর্ষী গাছটি কাটার কারনে ওই এলাকা খাঁ খাঁ করছে। এতবড় গাছ কাটতে সরকারের কোন নিয়মের তোয়াক্কা করেননি মনির ও শুকুর।তারা বলেন,শুধু গাছ জব্দ করলে হবে না,তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আটক করতে হবে।

এবিষয়ে জানতে চাইলে  অভিযুক্ত মনির হোসেন ও শুকুর আলী বলেন,গাছটি তাদের জায়গায় রয়েছে মনে করে তারা গাছটি কেটেছেন।তারা বলেন, সরকারি জায়গায় গাছ পড়লে তারা গাছটি নিবেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে গাছটি জব্দ করা হয়েছে,তিনি বলেন ,তহশিলদারকে তদন্ত  করে রির্পোট দিতে বলা হয়েছে, তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত