ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

স্যাটেলাইট টাউন হাইস্কুলের শিক্ষার্থীদের গাছের চারা দিল এনসিসি ব্যাংক

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:১৯:০৬ অপরাহ্ন
স্যাটেলাইট টাউন হাইস্কুলের শিক্ষার্থীদের গাছের চারা দিল এনসিসি ব্যাংক স্যাটেলাইট টাউন হাইস্কুলের শিক্ষার্থীদের গাছের চারা দিল এনসিসি cdd3ব্যাংক
রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুলের শিক্ষার্থীদের গাছের চারা দিয়েছে এনসিসি ব্যাংক। রোববার সকালে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা তুলে দেন ব্যাংকটির কর্মকর্তারা।

ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষে‘ এনসিসি নিসর্গ আপনার সাথে, সবুজের পথে’ শীর্ষক কর্মসূচির আওতায় স্কুল প্রাঙ্গণে আম, জাম, কাঁঠাল, অর্জুন, বহেরা, হরীতকী, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৩২টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণও করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বাড়ির আঙিনায় লাগানোর জন্য আরও ১০০টি চারা তাদের হাতে তুলে দেওয়া হয়।

শুধুমাত্র গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের মাঝে গাছের যত্ন ও পরিচর্যার প্রবণতা গড়ে তুলতেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। বাড়িতে লাগানো গাছের পরিচর্যায় আগ্রহী শিক্ষার্থীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ। এই কর্মসূচিটি রাজশাহীর চারটি স্কুলে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. বাকের হোসেন, ব্যাংকের উত্তরাঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওমর শরীফ, রাজশাহী শাখা ব্যবস্থাপক মো. সাইফুল্লাহ আল আমিন, স্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক সাদেকুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড