ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার

নগরীর আলুপট্টিতে 'রোড টু জুলাই' ড্রামা শো উপস্থাপিত

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫০:৩৬ অপরাহ্ন
নগরীর আলুপট্টিতে 'রোড টু জুলাই' ড্রামা শো উপস্থাপিত নগরীর আলুপট্টিতে 'রোড টু জুলাই' ড্রামা শো উপস্থাপিত
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক গণতন্ত্র পূণরুদ্ধার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লড়াই সংগ্রামের উপর "রোড টু জুলাই" শীর্ষক ভিজুয়াল ড্রামা শো উপস্থাপিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন' কর্মসূচির অংশ হিসেবে এ ড্রামা শো উপস্থাপিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জুলাই যোদ্ধাদের বিভিন্ন আইকনিক দৃশ্য সম্বলিত বোর্ডে সজ্জিত হয় মঞ্চের চতুর্দিক। জুলাই শহীদ আবু সাঈদের দু'হাত প্রসারিত করা আইকনিক দৃশ্য, রিক্সাতে লাশ ঝোলার মর্মান্তিক দৃশ্য, রিক্সা চালকের স্যালুট করার স্মৃতিবহুল দৃশ্যসহ রক্তাক্ত অবস্থায় জুলাই'য়ে ফ্যাসিস্ট ও তার দোসরদের আঘাতে পড়ে থাকা প্রতীকী নিথরদেহের দৃশ্যসহ আবরার ফাহাদ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম, রিয়া গোপসহ অন্যান্য শহীদদের ছবিও ঠায় পায় সেখানে।

ভিজুয়াল এ শো দেখতে বিকেল থেকেই নারী-শিশু-কিশোর, বৃদ্ধ-বনিতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। শো দেখতে আসা সম্রাট হোসেন নয়ন নামক এক দর্শনার্থী বলেন, এখানে পড়ে থাকা প্রতীকী লাশগুলো, শহীদদের ছবি, আইকনিক দৃশ্যগুলো, ভিজুয়াল ড্রামা শো, বিপ্লবী গান সবমিলিয়ে মনে হচ্ছে জুলাই স্বচোক্ষে পুনরায় দেখছি। বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন আয়োজন করার জন্য।

'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন' কমিটি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত অনুষ্ঠানে বলেন, আমরা যেন আমাদের শহীদদের ভুলে না যায়। আমরা যেন জুলাই-আগস্টের দিনগুলোকে মন মুছে না ফেলি। সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সকলকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, আগামী সোমবার (২৮ জুলাই) মহানগরীর বিনোদপুরে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন' কর্মসূচির অংশ হিসেবে 'গণতন্ত্রের অভিযাত্রায় জুলাই-আগস্ট' শীর্ষক সংগীত সন্ধ্যা উদযাপিত হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯