ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাণীনগরে অপহৃতা কিশোরী উদ্ধার যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৪৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৪৬:৫২ অপরাহ্ন
রাণীনগরে অপহৃতা কিশোরী উদ্ধার যুবক গ্রেফতার ফাইল ফটো
নওগাঁর রাণীনগর থেকে অপহরণ হওয়া কিশোরীকে নারায়ন গঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী যুবক মিলন হোসেন (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে উদ্ধার এবং গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবককে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীর শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক বলেন,গত ১২ জুলাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক কিশোরী (১৫) সন্ধায় বাড়ীর বাহিরে আসলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলোনী এলাকার ইউনুস আলী ওরফে মোসারব হোসেনের ছেলে মিলন হোসেন সিএনজি যোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ১৬জুলাই রাণীনগর থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধির গঞ্জ এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অপহৃতা কিশোরীকে উদ্ধারসহ যুবক মিলন হোসেনকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, গ্রেফতার মিলন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড