ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি গ্রেফতার তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়েছে অটিস্টিক শিক্ষার্থীরা বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সওজ'র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ মোহনপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসি'র যোগদান অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ, রাজশাহীতে গ্রেপ্তার যুবক লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

১০০ কোটির দোরগোড়ায় আহান পান্ডের 'সাইয়ারা'

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৯:২৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৯:২৪:৫৮ অপরাহ্ন
১০০ কোটির দোরগোড়ায় আহান পান্ডের 'সাইয়ারা' ছবি: সংগৃহীত
মুক্তির আগেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ছিল মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই রোমান্টিক ড্রামা ছবিটি প্রেক্ষাগৃহে আসে ১৮ জুলাই। প্রথমবার বড় পর্দায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে আহান পান্ডে ও অনীত পাড্ডাকে। মুক্তির পর দর্শকমহলে ছবিটি ভালই গ্রহণযোগ্যতা পেয়েছে—তারই প্রমাণ টিকিট বিক্রির পরিসংখ্যান।

চতুর্থ দিনের প্রাথমিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘সাইয়ারা’ সোমবার দেশে আয় করেছে আনুমানিক ১৬.৩৫ কোটি টাকা। যদিও এটি এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়, তবে ইঙ্গিত পরিষ্কার।

এর আগে ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছিল ২১ কোটি টাকা। দ্বিতীয় দিনে (শনিবার) সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬ কোটি। রবিবার অর্থাৎ তৃতীয় দিনে আয় হয় ৩৫.৭৫ কোটি টাকা।

সোমবারের আয় যুক্ত হলে ‘সাইয়ারা’-র মোট সংগ্রহ দাঁড়াচ্ছে আনুমানিক ৯৯.৬০ কোটি টাকা। অর্থাৎ মঙ্গলবার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ্যে এলে ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে বলেই আশা করা হচ্ছে।

এই বছর বক্স অফিসে এখনও পর্যন্ত একমাত্র বড় রেকর্ড গড়েছে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। মুক্তির পর প্রথম সোমবারেই ছবিটি আয় করেছিল ২৪ কোটি টাকা এবং শেষমেশ তার ঘর ছুঁয়েছে ৬০০ কোটির বেশি। ফলে ‘সাইয়ারা’ যদি এই গতি ধরে রাখতে পারে, তাহলে চলতি বছরের অন্যতম সফল হিন্দি ছবির তালিকায় জায়গা করে নেওয়া সময়ের অপেক্ষা।

সমালোচক এবং দর্শক উভয় মহলেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। আহান পান্ডের আত্মপ্রকাশের এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল ও বাজারমুখী সম্ভাবনা। এখন দেখার, মঙ্গলবারের চূড়ান্ত বক্স অফিস রিপোর্টে ‘সাইয়ারা’ কতটা এগিয়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ