ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল

প্রশিক্ষণের সময়ে আচমকাই ভেঙে পড়ল বিমান, ২ পাইলটের মৃত্যু

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:০০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:০০:২৭ অপরাহ্ন
প্রশিক্ষণের সময়ে আচমকাই ভেঙে পড়ল বিমান, ২ পাইলটের মৃত্যু ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পাইলট। এটিএসবি সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ওয়ারউইক শহর থেকে উড়ে আসা একটি ছোট বিমান ওকির সেনা বিমানঘাঁটির কাছে ভেঙে পড়ে। তারপরই আগুন ধরে যায়। প্রশিক্ষণ চলাকালীনই ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা দু'জন পাইলটের মৃত্যু হয়েছে।

দুপুর তিনটে নাগাদ ওকির সোয়ার্টজ ব্যারাকে অবস্থিত আর্মি অ্যাভিয়েশন সেন্টারে অবতরণের সময় আচমকা ভেঙে পড়ে বিমানটি। তারপরই আগুন ধরে যায়। পাইলটদের বাঁচানো সম্ভব হয়নি, ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, দুর্ঘটনার সময় দু'জন পাইলট দক্ষতা পরীক্ষার প্রশিক্ষণে ছিলেন। বিমানে ছিলেন এয়ারো লজিস্টিকস নামে এক বেসরকারি সংস্থার পাইলট এবং একজন বিমান পরীক্ষক। দুপুর ৩টে নাগাদ ওকির সোয়ার্টজ ব্যারাকে অবস্থিত আর্মি অ্যাভিয়েশন সেন্টারে অবতরণের সময় আচমকা ভেঙে পড়ে বিমানটি। দ্রুত উদ্ধারকার্য শুরু হলেও পাইলটদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এটিএসবি-র প্রধান অ্যাঙ্গাস মিচেল জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল Reims-Cessna F406 Caravan মডেলের। ১৯৯০ সালে ফ্রান্সে তৈরি হয় এটি। গত ১৩ বছর ধরে বিমানটি অস্ট্রেলিয়ায় ব্যবহৃত হচ্ছিল।

প্রসঙ্গত, ২০১৪ সালে এই একই ধরনের বিমানে অক্সিজেন ঘাটতির সমস্যায় পড়েছিলেন এক পাইলট। তবে দুটি দুর্ঘটনার কোনও সম্পর্ক নেই বলে মনে করছেন তদন্তকারীরা।

দুর্ঘটনার কিছুক্ষণ আগে বিমানটি ওকির আকাশে চক্কর কাটছিল। পাইলটরা কোনও জরুরি বার্তা পাঠিয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাইলটেরা ‘আইএলএস অ্যাপ্রোচ’ বা ‘ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম’-এর অনুশীলনে ছিলেন। এই প্রযুক্তি খারাপ আবহাওয়াতেও বিমান নিরাপদে নামাতে সাহায্য করে।

বিমানে ব্ল্যাকবক্স থাকলে তা উদ্ধার করে বিশ্লেষণ করা হবে। পাশাপাশি পাইলটদের মোবাইল, ট্যাব, রেডার ও রেডিওর তথ্যও খতিয়ে দেখা হবে। পাশাপাশি আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে দুর্ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে এটিএসবি।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা