ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সিরিয়ার সুওয়াইদায় সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪০

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:১৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:১৯:০১ অপরাহ্ন
সিরিয়ার সুওয়াইদায় সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯৪০ ছবি: সংগৃহীত
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুওয়াইদায় অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী এবং দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রায় ৯৪০ জন নিহত হয়েছে। অ্যারাবিয়া মেডিকেল সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ এ খবর জানিয়েছে। পূর্ববর্তী প্রতিবেদনে নিহতের সংখ্যা ৭১৮ জন বলে জানানো হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ জুলাই থেকে চলমান সহিংসতায় নিহতের মধ্যে ২৬২ জন স্থানীয় আরব বেদুইন রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু আছে। এছাড়া দ্রুজ গোষ্ঠীগুলো ৩২৬ জন সদস্যকে হারিয়েছে আর সরকারি সেনা ৩১২ জন নিহত হয়েছে।

এছাড়া সরকারপন্থী আরব উপজাতিদের আধাসামরিক ইউনিটগুলো ২১ জন যদ্ধাকে হারিয়েছে এবং ১৯ জন অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গতকাল শনিবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মিলিশিয়া এবং ড্রুজ প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সংঘর্ষ বন্ধ করার জন্য সুওয়াইদা প্রদেশে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় প্রণীত 'পুনর্মিলন পরিকল্পনা' অনুসারে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

১৩ জুলাই দক্ষিণ সিরিয়ায় উত্তেজনা আরও তীব্র হয়, আরব উপজাতি মিলিশিয়া এবং দ্রুজ মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১৫ জুলাই সিরিয়ার বাহিনী শহরে প্রবেশ করে এবং অভিযান শুরু করে।

এর কিছুক্ষণ পরেই ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে। ইসরায়েল বলেছে, তারা দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করার চেষ্টা করছে। ১৬ জুলাই ইসরায়েলি বিমান বাহিনী দামেস্কের কিছু কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

দ্রুজরা মূলত একটি আরবিভাষী জাতিগত ও ধর্মীয় গোষ্ঠী, যারা সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং জর্ডানে বাস করে। সিরিয়ায় ৭ লাখ দ্রুজ রয়েছে, যারা কুর্দি এবং আলাউইতের পরে তৃতীয় বৃহত্তম ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ