ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরেবা গাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন

আপন চাচাতো বোনকে হত্যা, পলাতক ২ আসামী গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:২৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:২৫:০২ অপরাহ্ন
আপন চাচাতো বোনকে হত্যা, পলাতক ২ আসামী গ্রেফতার আপন চাচাতো বোনকে হত্যা, পলাতক ২ আসামী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে আপন চাচাতো বোনকে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক দুইজন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রোববার (২০ জুলাই) রাত ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন গোলাবাড়ী এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চৈতন্যপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে মোঃ সাদিকুল ইসলাম (৩৮) ও একই গ্রামের মোঃ সাদিকুল ইসলামের স্ত্রী মোসাঃ মোকতারা বেগম (৩২)।

রোববার (২০ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, অত্র মামলার বাদী ও আসামীগন পরস্পর জ্ঞাতিগোষ্টি, দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক বসত ভিটায় বাড়িঘর নির্মাণকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ চলে আসছে । প্রায় এক বৎসর  পূর্বে বাদী তার ভাগের জমিতে বাড়ী ঘর তৈরী করার উদ্যোগ গ্রহন করলে আসামীগণ তাকে বাড়ী ঘর নির্মানে বাঁধা প্রদান করে। ফলে বাদী তাদের ভিটের জমি মাপজোখ করার জন্য গ্রাম্য শালিস ডাকেন। শালিসদারগন উভয়ের জমির সীমানা মাপজোখ করে দেখতে পায় যে, আসামীগণ বাদীর প্রাপ্য জমির প্রায় এক ফুট ভিতরে বাড়ী ঘর নির্মান করেছেন। আসামীদের পাকা বাড়ী ভেঙ্গে দখলকৃত জমি উদ্ধার করা  সম্ভব নয় মর্মে জমি বাবদ বাদীকে ক্ষতিপুরন প্রদান করার জন্য শালিসদারগন আসামীগনকে বলে কিন্তু আসামীগণ শালিসদারগনের সিদ্ধান্ত অমান্য করে এবং বাদীর উপর ক্ষিপ্ত হয়ে  উঠে । 

গত ৫ জুলাই ২০২৫, বাদী তার নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে এবং বাদীসহ তার  স্ত্রী ও  কন্যা খালেদা বেগম, লিপি বেগম কাজে সাহায্য/ তদারকি করেন। এমন সময় পূর্ব পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলে এজাহারনামীয় আসামীগণ হাতে হাঁসুয়া, কাতা, লাঠি, লাদনা, লোহার রড ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ছাদ হতে বাদীর ছাদে আসে এবং তাদের হাতে থাকা লাঠি লাদনা ও লোহার রড়, হাঁসুয়া, কাতা ও কোপতার উল্টা দিক দিয়া বাদীসহ তার স্ত্রী কন্যাকে  মারপিট করতে থাকলে তারা প্রাণ বাঁচানোর জন্য ছাদ হতে নীচে নেমে আসে। আসামীগন ক্ষিপ্ত ও হ্রিংস্র হয়ে ছাদ থেকে নেমে আসামী মামুন বাদীর বাম পায়ের হাঁটুর উপরিভাগে স্বজোরে কোপ মারিলে বাদী মাটিতে পড়ে যায়। আসামী সাদিকুল বাদীকে কোপাইতে উদ্যেত হলে বাদীকে বাঁচানোর জন্য তার কন্যা খালেদা তার উপর পড়ে তাকে রক্ষার চেষ্টা করে। খুনি আসামী নিয়ামত বাদীর মেয়ে খালেদার ডান হাত মোচড়াইয়া ধরে এবং সাদিকুলের হাত হতে ধারালো কাতা লইয়া হত্যার জন্য খালেদার ঘাড়ে একাধিক কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। প্রচুর রক্তক্ষরনের কারনে খালেদা নিস্তেজ হয়ে ঘটনাস্থলেই মারা গেলেও  অন্যান্য আসামীগণ লাদনা দিয়ে খালেদার শরীরসহ বাদীর অপর কন্যা ও স্ত্রীকে আঘাত করে আহত করে। ইতোমধ্যে সেখানে লোকজন উপস্থিত হলে আসামীগন সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।  উক্ত ঘটনায় ভিকটিম এর পিতা মোঃ সবুর আলী(৬৬) বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১৫ জন সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে ৬ জুলাই ২০২৫ তারিখ একটি হত্যা মামলা দায়ের করে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪