ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

নিখোঁজের দুই দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৪:০১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৪:০১:১২ অপরাহ্ন
নিখোঁজের দুই দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজের দুই দিন পর নয়ন নাথ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতনগর (নাথপাড়া) এলাকার মুক্তার পুকুরের উত্তর পাড়ের জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ওই তরুণের নাম নয়ন দেবনাথ (২২)। তিনি উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে।

স্থানীয়রা জানান, নয়ন সীতাকুণ্ডের একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন। কয়েক দিন ধরে তিনি স্থানীয় বাসিন্দাদের বলছিলেন তাঁকে একজন টাকার জন্য চাপ দিচ্ছেন। তবে কে টাকার জন্য চাপ দিচ্ছেন, সেটি তিনি বলেননি। গত মঙ্গলবার থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল বুধবার সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ বাড়ির কাছে হাবিব সড়কসংলগ্ন মুক্তা পুকুরপাড়ে তার লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের