ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরে

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৩:৩৮ অপরাহ্ন
কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত
কন্যাসন্তানের বাবা-মা হলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের। মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন বলে পরিবার সূত্রে খবর।

যদিও এখনও পর্যন্ত দম্পতির তরফে কোনও সরকারি ঘোষণা আসেনি। তবে তাঁদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “রিলায়েন্স হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়েছে, মা ও মেয়ে দু’জনেই ভাল আছেন।”

গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে নিজেদের প্রথম সন্তানের আগমনের খবর ভাগ করে নিয়েছিলেন এই জনপ্রিয় তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “The greatest gift of our lives... Coming soon”—সেই ছবিতে দেখা যায়, তাঁরা একসঙ্গে শিশুদের ছোট মোজা ধরে আছেন।

২০১৮ সালে একটি পার্টিতে প্রথম দেখা হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার। এরপর ‘শেরশাহ’ ছবির শ্যুটিংয়ে তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। যদিও সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি তাঁরা। অবশেষে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি, রাজস্থানের জয়সলমেরে এক স্বপ্নময় অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।

এখন তাঁরা এক নতুন জীবনের অধ্যায় শুরু করলেন। তবে অভিনয় কেরিয়ারেও চলেছে জোরকদমে কাজ। আগামী মাসেই বড়পর্দায় ফিরছেন দুই তারকাই। সিদ্ধার্থ অভিনীত রোম্যান্টিক কমেডি ‘পরম সুন্দরী’ মুক্তি পাবে জাহ্নবী কপূরের সঙ্গে। অন্যদিকে কিয়ারাকে দেখা যাবে যশরাজ ফিল্মসের ‘ওয়ার ২’-এ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি