ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল 'পদত্যাগ করব না, সুপ্রিম কোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাব', বিস্ফোরক মমতা ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প জীবননগরে ভুয়া ডাক্তারের কারাদণ্ড নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু প্রবাসীর স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে, এলাকাজুড়ে চাঞ্চল্য ইরানকে ‘সাদা পতাকা’ ওড়ানোর পরামর্শ দিলেন ট্রাম্প

পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:৩৩:৩৮ অপরাহ্ন
পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা, থিম সং প্রদর্শন এবং সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহিদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।

মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খালিদ সাইফুল্লাহ। এ সময় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে ২০২৪-২৫ অর্থবছরে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা সচেতনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মোট ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিতদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি