ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭

রাজশাহীতে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে অর্থ প্রতারণা! ভূয়া পুলিশের এসআই গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:০৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:০৩:০৬ অপরাহ্ন
রাজশাহীতে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে অর্থ প্রতারণা! ভূয়া পুলিশের এসআই গ্রেফতার রাজশাহীতে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে অর্থ প্রতারণা! ভূয়া পুলিশের এসআই গ্রেফতার
রাজশাহীতে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারণা মামলায় ভূয়া পুলিশ রাজিউরকে ঠাকুরগাঁও জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন বন্দরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ রাজিউর রহমান (৪০), সে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জনগাঁও গ্রামের সইফুর রহমানের ছেলে। 

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, আসামী মোঃ রাজিউর ইসলাম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে টাকার মাধ্যমে বিভিন্ন সরকারী চাকুরী নিয়ে দেয়। ভূক্তভোগী রাজিউরের সাথে যোগাযোগ করলে তিনি ঠাকুরগাঁও জেলাতে এসআই হিসেবে কর্মরত আছে বলে জানায়।

তার কাছে চাকুরীর বিষয়ে কথা বললে সে বহু লোককে সেনাবাহিনীতে চাকুরী দিয়েছে এবং তাকেও ভর্তি করে দিবে বলে ১২ লাখ টাকার চুক্তিবদ্ধ হয়। চাকুরী হলে প্রথমে ৬লাখ টাকা এবং পরবর্তীতে এ্যাপয়নমেন্ট কার্ড হাতে পাওয়ার পরে বাকী ৬ লাখ টাকা দিতে হবে বলে চুক্তি হয়।

গত (৩১ মে ২০২৫) ভূক্তভোগীকে মোবাইলে সেনাবাহিনীর মাঠে উপস্থিত হওয়ার জন্য এসএমএস এর কথা বিবাদীকে জানায়। এরপর (২ জুন ২০২৫) প্রতারক ভূক্তভোগীর সকল সার্টিফিকেট এবং জনতা ব্যাংকের ২টি বøাংক চেক স্বাক্ষর করে ঠাকুরগাঁও সদর ঠিকানায় পাঠাতে বললে ভূক্তভোগী তার কথা মত ২টি ব্ল্যাংক চেক, মূল এসএসসি সার্টিফিকেট সহ মূল্যবান কাগজপত্র ও ৬টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প এসএ পরিবহণে কুরিয়রের মাধ্যমে পাঠিয়ে দেয়।

ওই দিন রাত সাড়ে ৮টায় ভূক্তভোগীকে পুনরায় প্রতারক পুলিশ সকাল সাড়ে ৭টায় রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগের মাঠে আছে বলে জানায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলে। কিন্তু ভূক্তভোগী রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। তখন প্রতারক পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যপারে ভূক্তভোগী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন।

মামলার পর প্রতারক ভূয়া পুলিশকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী শুরু করে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল।

অবশেষে শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১৩, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলা থেকে সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতা ভূয়া পুলিশ ও পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে প্রতারক স্বীকার করে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এর আগেও বহুবার মানুষের সাথে প্রতারণা করেছে। এছাড়াও সার্টিফিকেট জালিয়াতি, আত্মসাত করার মাধ্যমে ব্ল্যাকমেইলের সাথে জড়িত ছিলো বলে স্বীকার করে। মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছে থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে এলাকার নিরীহ লোকজনকে নিঃস্ব করেছে বলেও জানায় ভূয়া পুলিশ রাজিউর। এছাড়া পূর্বে তার বিরুদ্ধে একাধিক প্রতারণা আইনে মামলা রয়েছে এবং একাধিকবার জেলে গেছে বলে স্বীকার করে।

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা রয়েছে। 

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি