ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৯:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৯:০২:০৮ অপরাহ্ন
ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেলকে (৪২) বিষ্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া ঢাকা মোড় শাপলা চত্বর এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সৈয়দ মেহেদী হাসান রুবেল একই এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালামের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া ঢাকা মোড় শাপলা চত্বর এলাকার নিজ বাড়ী থেকে বিষ্ফোরক মামলায় মেহেদী হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপি’র মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামী। বৃহস্পতিবার (১৫ মে) তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাত টার দিকে উপজেলা এবং পৌর শাখা বিএনপিসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরশহরে মিছিল বের করে। মিছিলটি ছোট যমুনা নদীর বড় ব্রিজের পূর্ব প্রান্তে আসার পরপরই ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নূরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৬ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বিষ্ফোরক আইনে একটি মামলা ফুলবাড়ী থানায় দায়ের করেন

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি