ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

সিংগাইরের বেইলি সেতুটি মরণফাঁদ, নতুন না সংস্কারের আশ্বাস

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩০:১০ অপরাহ্ন
সিংগাইরের বেইলি সেতুটি মরণফাঁদ, নতুন না  সংস্কারের আশ্বাস সিংগাইরের বেইলি সেতুটি মরণফাঁদ, নতুন না সংস্কারের আশ্বাস
প্রায় আট বছর হলো মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে, জৈইল্যা খালের ওপর একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের সময়  স্থানীয়দের মধ্যে আশার  আলো সঞ্চার হয়। কিন্তু এই সেতুটিই এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটির রেলিং ভেঙে গেছে। কাঠের পাটাতনে তৈরি হয়েছে বড় বড় ছিদ্র। নড়বড়ে অবকাঠামোর কারণে ঝুঁকিতে, যে কোন সময়  সেতু ভেঙে পানিতে পড়বে, এতে প্রাণহানির শঙ্কা রয়েছে।

প্রতিদিন এই সেতুটি দিয়ে স্কুলগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ যাতায়াত করেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এখানে একটি টেকসই সেতু নির্মাণ করা হোক। বহুবার কতৃপক্ষের নিকট বিষয় টি জানানের পর ও কোন ফলাফল জনগন পায়নি। বর্তমানে জনপ্রতিনিধি কাছ থেকে সেতুটি সংস্কার কথা উঠেছে।  উপজেলা প্রশাসনের পক্ষ মিলেছে সেতুটি সংস্কারের আশ্বাস।

বলধারা ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে এলজিএসপি প্রকল্পের আওতায় মাত্র ২ লাখ টাকা ব্যয়ে জৈল্যা খালের ওপর প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের এই বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এর পর আর কোন কাজ করা হয় নাই।

সম্প্রতি সেতুটিতে গিয়ে দেখা যায়, সেতুর রেলিং ভেঙে পড়েছে। কাটের পাটাতনের উপর অসংখ্য বড় বড় ছিদ্র। কোথাও কাঠ উঠে গিয়ে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। হেঁটে কিংবা বাইসাইকেল চালিয়ে ব্রিজ পার হওয়াটাই যেন রীতিমতো এক দুঃসাহসিক অভিযান।

সেতুর দক্ষিণ পাশেই অবস্থিত জৈল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে স্কুলে যাতায়াত করছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

স্থানীয়রা বলছেন, বছরের পর বছর ধরে তারা ঝুঁকিপূর্ণ এই সেতুটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে ব্রিজটি এখন জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। তাদের আশঙ্কা-যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়রা জানান, সংস্কারের আশ্বাস বহুবার পেলেও বাস্তবে কোনো দৃশ্যমান উদ্যোগ তারা দেখেননি। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান