ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

শেফালীর মৃত্যুর পর বিখ্যাত হতে চাইছেন তাঁর স্বামী!

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৪৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৪৩:৫৮ অপরাহ্ন
শেফালীর মৃত্যুর পর বিখ্যাত হতে চাইছেন তাঁর স্বামী! ছবি: সংগৃহীত
শেফালী জরীওয়ালার মৃত্যুর পরে খ্যাতি চাইছেন তাঁর স্বামী পরাগ ত্যাগী? উঠছে এমন দাবি। ‘কাঁটা লগা’ খ্যাত অভিনেত্রীর মৃত্যুর পর থেকে তাঁর স্বামী সমাজমাধ্যমে তুলে ধরছেন নানা স্মৃতি। বিভিন্ন ভাবে স্মরণ করছেন শেফালীকে। এই দেখে নিন্দকদের দাবি, এ বার শেফালীর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন পরাগ।

পরাগ একটি ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, শেফালীর হাতে হাত রাখা পরাগের। ছবির সঙ্গে তিনি লেখেন, “আমরা চিরকাল একসঙ্গে আছি, থাকব।” পোস্টের মন্তব্য বিভাগে নিন্দকদের একহাত নিয়েছেন পরাগ। নিজেই মন্তব্যে বিভাগে তিনি লেখেন, “যাঁরা নানা রকমের নেতিবাচক মন্তব্য করছেন, তাঁদের বলতে চাই, সবাই আপনাদের মতো না। পরী (শেফালী) সমাজমাধ্যমে থাকতে ভালবাসত। ও মানুষের থেকে ভালবাসা পেতে পছন্দ করত।”

পরাগ জানান, তিনি নিজে সমাজমাধ্যম ব্যবহার করতেন না সেই ভাবে। কিন্তু এ বার থেকে শেফালীর জন্য নিয়মিত নানা স্মৃতি ভাগ করে নেবেন তিনি। নিজের সমাজমাধ্যম শেফালীকে উৎসর্গ করেছেন বলেও জানান তিনি।

শেফালীকে মনে রাখার জন্য আরও একটি কাজ করেছেন পরাগ। অভিনেত্রীর স্মৃতিতে একটি বৃক্ষরোপণ করেছেন তিনি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে পরাগ লেখেন, “পরী প্রকৃতি ভালবাসত। ওর প্রতি ভালবাসা প্রকাশ করার জন্যই গাছ লাগালাম। সকলকে ধন্যবাদ।”

উল্লেখ্য, ২৭ জুন মৃত্যু হয়েছে শেফালী জরীওয়ালার। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শোনা গিয়েছে, তিনি নাকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই বয়স ধরে রাখার ওষুধ খেতেন অনিয়ন্ত্রিত ভাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা