ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে নদী ভাঙনে বিপন্ন বসতি, ফসলি জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৪:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৪:০০:১২ অপরাহ্ন
রাজশাহীতে নদী ভাঙনে বিপন্ন বসতি, ফসলি জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছবি: সংগৃহীত
রাজশাহী বিভাগজুড়ে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। পদ্মা, যমুনা ও মহানন্দা নদীর পানি হু হু করে বাড়তে থাকায় ঝুঁকিতে পড়েছে নদীতীরবর্তী বিস্তীর্ণ জনপদ, ফসলি জমি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বর্ষার শুরুতেই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও জমিজমা। কোথাও কোথাও অস্থায়ী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কোথাও মূল বাঁধে ভাঙন ধরেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেললেও স্থানীয়রা বলছেন, এতে পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না।

গত দুই সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি বাড়ছে রাজশাহীতে। কিন্তু গোদাগাড়ীর নিমতলা, নগরীর পঞ্চবটি থেকে তালাইমারি, চারঘাটের টাঙ্গন ও বাঘার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেই কোনো স্থায়ী শহর রক্ষা বাঁধ। বর্ষা মৌসুমে অস্থায়ী এসব বাঁধ নদীর প্রবল স্রোতে দুর্বল হয়ে পড়ছে, ফলে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে নদীতীরবর্তী মানুষ।

যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জ জেলার সদর, কাজিপুর ও শাহজাদপুর উপজেলা। সবচেয়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারী, পাঁচঠাকুরি, শিমলা, ব্রাহ্মণবইরা ও জিয়া মোড় এলাকায়। কয়েক দিনের অব্যাহত ভাঙনে মূল বাঁধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই এলাকায় এখনো কোনো স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়নি বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান। তিনি বলেন, 'স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। তবে আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।'

বগুড়ার সারিয়াকান্দির ইছামারা এলাকায় যমুনা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধ থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। হুমকিতে রয়েছে আরও কয়েক কিলোমিটার এলাকা। বাঁধ রক্ষায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, 'আপদকালীন সময়ে কিছু বাঁধে জরুরি কাজের নির্দেশনা দেওয়া হয়েছে।'

চাঁপাইনবাবগঞ্জের দেবিনগর এলাকায় মহানন্দা নদীতে বর্ষার শুরুতেই ভাঙন দেখা দিয়েছে। পদ্মা নদীর পানি বাড়ায় সদর উপজেলার নারায়নপুর, চরবাগডাঙ্গা, শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকাও রয়েছে তীব্র ভাঙনের হুমকিতে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানিয়েছেন, দ্রুত ভাঙন শুরু হওয়া এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে।

রাজশাহী বিভাগজুড়ে ঝুঁকিপূর্ণ নদী তীরের পরিমাণ প্রায় ২৫০ কিলোমিটার। এর মধ্যে ১২০টি স্থানে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল