ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

বৃষ্টিতে ভিজলেই হাঁচি-কাশি? এই পানীয়তে চুমুক দিলেই পাবেন উপকার

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০২:৪১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:৪১:২৬ অপরাহ্ন
বৃষ্টিতে ভিজলেই হাঁচি-কাশি? এই পানীয়তে চুমুক দিলেই পাবেন উপকার ফাইল ফটো
চিকিৎসকেরা বলেন, স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগজীবাণুর প্রকোপ বৃদ্ধি পায়। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি মজবুত থাকে, তা হলে ছোটখাটো অসুখবিসুখ কাবু করতে পারে না। আর এ ব্যাপারে বিশেষ কাজের ভিটামিন সি।

আমলকির রসে মেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর হলুদে থাকা কারকিউমিন, অসুখ-বিসুখ দূরে রাখার জন্য যথেষ্ট। তাই দুই উপকরণ মিলিয়ে নিলে কি বাড়তি লাভ হতে পারে?

ভিটামিন ই, সি, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং নানা রকম খনিজে ভরপুর আমলকির উপকার অনেক। খাবার হজমে সহায়ক তো বটেই, কোলেস্টেরল, গাঁটের ব্যথা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তা উপযোগী হতে পারে। প্যাংক্রিয়াটাইটিসের ঝুঁকিও কমাতে পারে।

আমলকিতে থাকা ভিটামিন সি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিড্যান্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধির পাশাপাশি ‘ফ্রি র‌্যাডিকালস’ থেকে হওয়া ক্ষতি রোধ করে। ফ্রি র‌্যাডিকালস হল শরীরে থাকা কিছু বিষাক্ত পদার্থ বা অণু, যার পরিমাণে বেড়ে গেলে অক্সিডেটিভ স্ট্রেস হয়। শরীরের অধিকাংশ সমস্যার মূলে থাকে ওই অক্সিডেটিভ স্ট্রেস।

আমলকির যেমন গুণ আছে, হলুদের গুণেরও শেষ নেই। এতে রয়েছে কারকিউমিন নামে এক উপাদান, যা অসংখ্য রোগ ঠেকাতে পারে। হলুদের ব্যবহার ভারতে শুধু মশলা হিসাবে নয়, ওষুধ হিসাবেও। অত্যন্ত কার্যকরী অ্যান্টি-অক্সিড্যান্ট কারকিউমিন শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। অ্যাজ়মা, ডায়াবিটিস প্রতিরোধেও হলুদ কার্যকর।

কী ভাবে দুই উপকরণ দিয়ে পানীয় বানাবেন?
আমলা এবং হলুদ— দুই-ই উপকারী। ফলে বর্ষার রোগবালাই দূরে রাখতে দুই উপকরণ মেশালে উপকার যথেষ্ট। অনেকেই সকালে উঠে কাঁচা হলুদ চিবিয়ে খান। আমলকির রস বা আমলকি ফোটানো জলও খান অনেকে। মিশিয়ে নিতে পারেন দুই উপকরণ।

একটি আমলকি বীজ বাদ দিয়ে কুচিয়ে নিন। সঙ্গে আধ ইঞ্চি কাঁচা হলুদ টুকরো করে মিক্সারে দিয়ে দিন। অল্প একটু জল যোগ করে মিক্সারে ঘুরিয়ে নিন। একটু গোলমরিচ এবং মধু মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন।

শুধু শরীর ভাল রাখতেই এই দুই উপাদান সাহায্য করে না, এর গুণে ত্বকও হবে ঝকঝকে এবং দাগহীন। আমলকিতে থাকা ভিটামিন সি, ই, ত্বকের দীপ্তি ফেরাতে সাহায্য করে। ত্বকের অন্যতম উপাদান কোলাজেন বৃদ্ধিতেও আমলকি উপযোগী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ