ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রাজশাহীতে মোশারফ হোসেন সরকারের জানাজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী সহ গ্রেফতার ৩৫ ​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী নগরীর খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা জয় বাংলা, স্লোগানের অভিযোগে গোদাগাড়ীতে দুই যুবক গ্রেপ্তার, পরিবারের দাবি, জুলাই যোদ্ধা দ্রুত পদ্মা ব্যারেজ বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলের বিশেষজ্ঞদের রাজশাহীতে সবার জন্য বাংলাদেশ-এর জেলা আহ্বায়ক কমিটি গঠন প্রাণিসম্পদ জাতীয় সম্পদ, উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী রাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে ৬৫ নারী আটক মরহুম আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে ভূমিমন্ত্রী রাজশাহীতে মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২ রাজশাহীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দিলেন, রাসিক প্রশাসক নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার ‘শাহরুখের পরিবার আমার নিজের পরিবারের মতো’, আরিয়ানকে নিয়ে কী বললেন ‘প্রেমিকা’ লারিসা? শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:৩১:৫১ অপরাহ্ন
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চলতি মৌসুমে উপজেলায় ৩৫ টাকা কেজি দরে ৯২৯ মেট্রিক টন ধান এবং ৪৯ কেজি দরে ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ।

 আজ শনিবার সকাল ১১টায় মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্য গুদাম (এলএসডি)তে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোছাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, ৪৯,নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা.ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তারী, প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক, ফরহাদ হোসেন চকদার, যুব দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯২৯ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১৩ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ ইং তারিখ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

সরকারি এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের সরকারি খাদ্যশস্যের মজুত সমৃদ্ধ করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী