নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:৩১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:৩১:৫১ অপরাহ্ন
নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চলতি মৌসুমে উপজেলায় ৩৫ টাকা কেজি দরে ৯২৯ মেট্রিক টন ধান এবং ৪৯ কেজি দরে ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ।

 আজ শনিবার সকাল ১১টায় মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্য গুদাম (এলএসডি)তে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোছাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, ৪৯,নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা.ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তারী, প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক, ফরহাদ হোসেন চকদার, যুব দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯২৯ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১৩ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ ইং তারিখ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

সরকারি এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের সরকারি খাদ্যশস্যের মজুত সমৃদ্ধ করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com