ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী সহ গ্রেফতার ৩৫ ​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী নগরীর খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা জয় বাংলা, স্লোগানের অভিযোগে গোদাগাড়ীতে দুই যুবক গ্রেপ্তার, পরিবারের দাবি, জুলাই যোদ্ধা দ্রুত পদ্মা ব্যারেজ বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলের বিশেষজ্ঞদের রাজশাহীতে সবার জন্য বাংলাদেশ-এর জেলা আহ্বায়ক কমিটি গঠন প্রাণিসম্পদ জাতীয় সম্পদ, উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী রাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে ৬৫ নারী আটক মরহুম আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে ভূমিমন্ত্রী রাজশাহীতে মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২ রাজশাহীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দিলেন, রাসিক প্রশাসক নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার ‘শাহরুখের পরিবার আমার নিজের পরিবারের মতো’, আরিয়ানকে নিয়ে কী বললেন ‘প্রেমিকা’ লারিসা? শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

নগরীর খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:০৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:০৬:৪১ অপরাহ্ন
নগরীর খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা নগরীর খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা
রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাতে হামলায় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় কয়েকটি গুলিও ছোড়া হয়। ঘটনায় উপকেন্দ্রের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম রাতে পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন ধরেনি। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ ও তিনটি গুলি ছোড়ে। একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়।

এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রলবোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলার পর দূর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা গুলি ছোড়ার পাশাপাশি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।

তিনি বলেন, পরপর দুই দিন এমন পরিস্থিতিতে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে। কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, প্রথম দিনের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। এরপরও রাতে আবার হামলার ঘটনা ঘটে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিনের হামলায় একটি পেট্রলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী