রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতে হামলায় ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় কয়েকটি গুলিও ছোড়া হয়। ঘটনায় উপকেন্দ্রের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম রাতে পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন ধরেনি। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ ও তিনটি গুলি ছোড়ে। একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রলবোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। হামলার পর দূর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা গুলি ছোড়ার পাশাপাশি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।
তিনি বলেন, পরপর দুই দিন এমন পরিস্থিতিতে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে। কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, প্রথম দিনের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। এরপরও রাতে আবার হামলার ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, প্রথম দিন পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিনের হামলায় একটি পেট্রলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।