ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু ৫ লাখ কর্মী নেবে ইতালি, তালিকায় রয়েছে বাংলাদেশও গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আসিব আসিব বলিয়া কত দিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩

৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৫:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৫:৪৯:৫৪ অপরাহ্ন
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, তবে শেখ হাসিনারও ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ-সমাবেশটি আয়োজন করে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম।

সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো অব্যাহত রয়েছে। এসব ব্যবসা থেকে অর্জিত অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তাই, ৫ বছরের আগে এই সরকারকে নামানোর কোনো সম্ভাবনা নেই।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক