৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৫:৪৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৫:৪৯:৫৪ অপরাহ্ন
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, তবে শেখ হাসিনারও ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ-সমাবেশটি আয়োজন করে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম।

সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো অব্যাহত রয়েছে। এসব ব্যবসা থেকে অর্জিত অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তাই, ৫ বছরের আগে এই সরকারকে নামানোর কোনো সম্ভাবনা নেই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com