ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু

নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৮:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৮:০৪:২৬ অপরাহ্ন
নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫
রাজশাহী নগরীতে অনলাইন জুয়া ও পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২১ নভেম্বর) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় ৪৭২ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার ১০০ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ৫পুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার বিকাল ৫টার দিকে রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় ডিবি ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) অভিযানে মোঃ হাবিবুর রহমান ওরফে লিটন (৪৫) গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোনে অনলাইন জুয়া ও বেটিংয়ের তিনটি অ্যাপ, সিমকার্ড এবং বিকাশ-নগদ হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট নম্বর পাওয়া যায়। তাঁকে অনলাইন জুয়া পরিচালনাকারীদের অন্যতম দাবি করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এদিন সন্ধ্যা ৬টার দিকে ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় থেকে ২২০ গ্রাম গাঁজাসহ কামরুল হাসান (৪৭) এবং সন্ধ্যা ৭টার দিকে আইডি বাগানপাড়া থেকে ২৫২ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ১০০ টাকা সহ শাহ পরান (২৮) ও ইব্রাহিম আলী (৩৮) গ্রেফতার হয়। শাহ পরানের বিরুদ্ধে আগে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ভোর ৫টার দিকে বর্ণালী মোড় থেকে গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামির অভিযোগে শুভ ইসলাম জয় (২৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার