রাজশাহী নগরীতে অনলাইন জুয়া ও পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪৭২ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার ১০০ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ৫পুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শনিবার বিকাল ৫টার দিকে রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় ডিবি ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) অভিযানে মোঃ হাবিবুর রহমান ওরফে লিটন (৪৫) গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোনে অনলাইন জুয়া ও বেটিংয়ের তিনটি অ্যাপ, সিমকার্ড এবং বিকাশ-নগদ হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট নম্বর পাওয়া যায়। তাঁকে অনলাইন জুয়া পরিচালনাকারীদের অন্যতম দাবি করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এদিন সন্ধ্যা ৬টার দিকে ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় থেকে ২২০ গ্রাম গাঁজাসহ কামরুল হাসান (৪৭) এবং সন্ধ্যা ৭টার দিকে আইডি বাগানপাড়া থেকে ২৫২ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ১০০ টাকা সহ শাহ পরান (২৮) ও ইব্রাহিম আলী (৩৮) গ্রেফতার হয়। শাহ পরানের বিরুদ্ধে আগে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, ভোর ৫টার দিকে বর্ণালী মোড় থেকে গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামির অভিযোগে শুভ ইসলাম জয় (২৪) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।