ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীজুড়ে পুলিশের অভিযানে পিস্তল ও মাদক কারবারী সহ গ্রেফতার ৩০ শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পুঠিয়ায় রুনুল হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুরে গ্রেপ্তার কম জমিতে বেশি ফসল রাণীশংকৈলে কৃষকদের নতুন চমক

তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী?

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:০৮:০১ অপরাহ্ন
তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী?
তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে। চলতি বছর জুন মাসে জানিয়েছিলেন, তাঁর ও অ্যাডাম শুলমানের কোলে আসতে চলেছে নতুন অতিথি। অবশ্য পুত্র না কি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, তা এখনও প্রকাশ করেননি অ্যানি বা অ্যাডাম কেউই। এমনকি, ঠিক কবে সন্তানের জন্ম হয়েছে, সে বিষয়েও মুখ খোলেননি তাঁরা। তবে বিভিন্ন সূত্রের দাবি, চলতি মাসের গোড়াতেই নতুন অতিথির আগমন হয়েছে।

মঙ্গলবার নিউ ইয়র্কের রাস্তায় নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে অ্যানিকে। মুহূর্তেই সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, বুকের কাছে শিশুকে আগলে রেখে হাঁটছেন অভিনেত্রী। মুখে লেগে রয়েছে হাসি। সঙ্গে ছিলেন এক বান্ধবীও। সন্তানকে সঙ্গে নিয়ে নিজস্বী তোলার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে।

নবজাতককে নিয়ে বাইরে বেরিয়েছিলেন সাধারণ সাজপোশাকেই। অ্যানির পরনে ছিল বেগুনি রঙের সোয়েটার, তার উপরে লম্বা ধূসর রঙের কোট। সঙ্গে ঘিয়ে রঙের প্যান্ট। চোখে কালো রোদচশমা, মাথায় টুপি। কোনও প্রসাধন ছাড়াই স্বাভাবিক সাজে দেখা যায় অভিনেত্রীকে।

তৃতীয় সন্তানের জন্মের খবর ছড়ালেও এখনও পর্যন্ত অ্যানি কিংবা তাঁর স্বামী অ্যাডাম কেউই আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। সন্তানের জন্মের খবর নিয়ে তাঁদের তরফে নীরবতাই বজায় রয়েছে।

অ্যানি ও অ্যা়ডামের তাঁর দাম্পত্য জীবন ২০১২ সালে শুরু। ২০১৬ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তাঁরা। এ বার পরিবারে এল নতুন সদস্য।

কাজের দিক থেকেও বেশ ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি ‘ভেরিটি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে অ্যানির সঙ্গে রয়েছেন ডাকোটা জনসন এবং জশ হার্টনেট। এর আগে ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়