তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে। চলতি বছর জুন মাসে জানিয়েছিলেন, তাঁর ও অ্যাডাম শুলমানের কোলে আসতে চলেছে নতুন অতিথি। অবশ্য পুত্র না কি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, তা এখনও প্রকাশ করেননি অ্যানি বা অ্যাডাম কেউই। এমনকি, ঠিক কবে সন্তানের জন্ম হয়েছে, সে বিষয়েও মুখ খোলেননি তাঁরা। তবে বিভিন্ন সূত্রের দাবি, চলতি মাসের গোড়াতেই নতুন অতিথির আগমন হয়েছে।
মঙ্গলবার নিউ ইয়র্কের রাস্তায় নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে অ্যানিকে। মুহূর্তেই সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যাচ্ছে, বুকের কাছে শিশুকে আগলে রেখে হাঁটছেন অভিনেত্রী। মুখে লেগে রয়েছে হাসি। সঙ্গে ছিলেন এক বান্ধবীও। সন্তানকে সঙ্গে নিয়ে নিজস্বী তোলার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে।
নবজাতককে নিয়ে বাইরে বেরিয়েছিলেন সাধারণ সাজপোশাকেই। অ্যানির পরনে ছিল বেগুনি রঙের সোয়েটার, তার উপরে লম্বা ধূসর রঙের কোট। সঙ্গে ঘিয়ে রঙের প্যান্ট। চোখে কালো রোদচশমা, মাথায় টুপি। কোনও প্রসাধন ছাড়াই স্বাভাবিক সাজে দেখা যায় অভিনেত্রীকে।
তৃতীয় সন্তানের জন্মের খবর ছড়ালেও এখনও পর্যন্ত অ্যানি কিংবা তাঁর স্বামী অ্যাডাম কেউই আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। সন্তানের জন্মের খবর নিয়ে তাঁদের তরফে নীরবতাই বজায় রয়েছে।
অ্যানি ও অ্যা়ডামের তাঁর দাম্পত্য জীবন ২০১২ সালে শুরু। ২০১৬ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তাঁরা। এ বার পরিবারে এল নতুন সদস্য।
কাজের দিক থেকেও বেশ ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি ‘ভেরিটি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে অ্যানির সঙ্গে রয়েছেন ডাকোটা জনসন এবং জশ হার্টনেট। এর আগে ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।