ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পুলিশের অভিযানে পিস্তল ও মাদক কারবারী সহ গ্রেফতার ৩০ শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পুঠিয়ায় রুনুল হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুরে গ্রেপ্তার কম জমিতে বেশি ফসল রাণীশংকৈলে কৃষকদের নতুন চমক চট্টগ্রামের কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই পলাতক আসামি গ্রেফতার ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষ ভালো ফলন ও দামে কৃষেরক মুখে হাসি জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতী রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব রাণীনগরে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

নগরীজুড়ে পুলিশের অভিযানে পিস্তল ও মাদক কারবারী সহ গ্রেফতার ৩০

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:২৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:২৩:১২ অপরাহ্ন
নগরীজুড়ে পুলিশের অভিযানে পিস্তল ও মাদক কারবারী সহ গ্রেফতার ৩০ নগরীজুড়ে পুলিশের অভিযানে পিস্তল ও মাদক কারবারী সহ গ্রেফতার ৩০
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিস্ফোরক মামলার এক আসামি, চারজন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ২৫জন আসামি রয়েছেন।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার রাতে পবা থানার মধুসুদনপুর এলাকায় অভিযান চালিয়ে খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন সহ মোঃ জাকিরুল ইসলাম (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে নওহাটা ছাগল হাটসংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার আসামি।

এদিকে, ১৬ ও ১৭ নভেম্বর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১১ হাজার ৮৩০ টাকা  নগরীর বোয়ালিয়া ও চন্দ্রীমা থানার মোসাঃ সাথী আক্তার, রজব আলী, সাগর আলী ও মোস্তাকুর রহমান সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৫ জন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর