রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে বিস্ফোরক মামলার এক আসামি, চারজন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ২৫জন আসামি রয়েছেন।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাতে পবা থানার মধুসুদনপুর এলাকায় অভিযান চালিয়ে খেলনা পিস্তল ও একটি ম্যাগাজিন সহ মোঃ জাকিরুল ইসলাম (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে নওহাটা ছাগল হাটসংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার আসামি।
এদিকে, ১৬ ও ১৭ নভেম্বর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১১ হাজার ৮৩০ টাকা নগরীর বোয়ালিয়া ও চন্দ্রীমা থানার মোসাঃ সাথী আক্তার, রজব আলী, সাগর আলী ও মোস্তাকুর রহমান সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৫ জন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।