ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই পলাতক আসামি গ্রেফতার ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষ ভালো ফলন ও দামে কৃষেরক মুখে হাসি জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতী রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব রাণীনগরে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে নতুন দিগন্ত খুলছে বরেন্দ্রের কৃষিতে রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’

জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতী রায়হানকে সংবর্ধনা

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:০২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:০২:০৬ অপরাহ্ন
জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতী রায়হানকে সংবর্ধনা জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতী রায়হানকে সংবর্ধনা
নাটোরের লালপুরের কৃতী সন্তান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয়
যুব পুরস্কার ২০২৬’-এ সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লালপুরে কর্মরত সাংবাদিকরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে ও সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর তিতাস, উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, সাংবাদিক এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, এ কে আজাদ সেন্টু, সজিবুল ইসলাম হৃদয় প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লালপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল মোতালেব রায়হানের এই সাফল্য লালপুর উপজেলার জন্য এক অনন্য গৌরব ও সম্মানের। তাঁর এই অর্জন অত্র অঞ্চলের যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে এবং উদ্যোক্তা হতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুল মোত্তালেব রায়হান। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় যুব পুরস্কার-২০২৬ এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।

গত ১ নভেম্বর ২০২৬ রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে পুরষ্কার তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল মোত্তালেব রায়হান ‎২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর ছয়টি গরু নিয়ে খামার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু করেন। বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং, পরিবহন, সাংবাদিককতা খাতে তাঁর রয়েছে বিভিন্ন উদ্যোগ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর