ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে নতুন দিগন্ত খুলছে বরেন্দ্রের কৃষিতে রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ ছাত্রদল নেতার পোস্ট— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:৩৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:৩৬:১৬ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ
রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ইউসুফপুর ও চরমাজারদিয়া বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪৩৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেন।

এ ছাড়া মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীন ইউসুফপুর বিওপির একটি দল চারঘাট থানার মুক্তারপুর বালিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে।

বুধবার সকাল ১১টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর