রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৫০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ইউসুফপুর ও চরমাজারদিয়া বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪৩৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেন।
এ ছাড়া মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীন ইউসুফপুর বিওপির একটি দল চারঘাট থানার মুক্তারপুর বালিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে।
বুধবার সকাল ১১টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।