ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে নতুন দিগন্ত খুলছে বরেন্দ্রের কৃষিতে রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ ছাত্রদল নেতার পোস্ট— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:১৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:১৬:১৮ অপরাহ্ন
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে।

গত ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য হিসেবে ১০৭ জন রয়েছেন। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ সুপার জানান, কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফেরাতে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রয়েছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর