কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:১৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:১৬:১৮ অপরাহ্ন
কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে।

গত ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য হিসেবে ১০৭ জন রয়েছেন। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ সুপার জানান, কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফেরাতে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রয়েছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com