ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:৪৫:০৭ অপরাহ্ন
মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে পাঁচ বছর বয়সী আলিফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের ছোট সন্তান। 

সোমবার (৭ জুলাই) বিকেলে মিরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি সিএনজি অটোরিকশা কলেজ রোডের মাথায় এসে  হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। স্থানীয় জনগণ লরিটিকে আটক করেছে। 

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লরির চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমরা। সেখানে পৌঁছানোর আগেই শিশুটির লাশ নিয়ে যান তার পরিবারের সদস্যরা। লরি ও সিএনজিচালিত অটোরিকশা দুটি জব্দ করে হেফাজতে নিয়েছি আমরা। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক সটকে পড়লেও লরির চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক