ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেন উপকূলে আমিরাতের জাহাজ ছিনতাই জলদস্যুদের নয়ারের দাম্পত্য জীবন নিয়ে জল্পনা, স্ত্রীর রহস্যময় পোস্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের যাত্রা শুরু মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন সিংড়ায় সাশ্রয়ী চুলা আবিষ্কার, গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্না! ফুলবাড়ীতে মাঠে বাঁধাকপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ ​রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদসভা মুনাফা খোরেরা ফুলবাড়ীর কয়লা আর মুনাফা ছাড়া অন্য কিছুই দেখতে পায় না- অধ্যাপক আনু মুহাম্মদ তানোরে জমি জবরদখলের অভিযোগ লালপুরে গ্রামীণ ব্যাংকের সুধী সমাবেশ অনুষ্ঠিত হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে শীতকালীন হাইব্রিড টমেটোর ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার শিবগঞ্জে সোয় ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার চট্টগ্রামে নারীর পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার! আটক ২ রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে ১২ দিন ধরে শিক্ষার্থীদের অবস্থান, অসুস্থ একজন হাসপাতালে মোহনপুরে ইউপি নির্বাচন ঘিরে মাঠ গোছাতে বিএনপির আলোচনা সভা মোহনপুরে রবি মৌসুমে সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময় সভা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রা:বি মতিহার হল প্রভোস্টের সঙ্গে ছাত্রদলের বাকবিত-া, শিবিরকে গুরুত্ব দেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৫:৫২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৫:৫২:৩৫ অপরাহ্ন
রা:বি মতিহার হল প্রভোস্টের সঙ্গে ছাত্রদলের বাকবিত-া, শিবিরকে গুরুত্ব দেওয়ার  অভিযোগ রা:বি মতিহার হল প্রভোস্টের সঙ্গে ছাত্রদলের বাকবিত-া, শিবিরকে গুরুত্ব দেওয়ার অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধনকে কেন্দ্র করে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাকবিত-ায় জড়িয়েছেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শিবির নেতাদের বেশি গুরুত্ব দেওয়া এবং তাদের নিয়ে উদ্বোধনী আয়োজন করার অভিযোগে রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হল শাখা ছাত্রদলের সভাপতি হাসিম রানা অভিযোগ করেন, সাইকেল গ্যারেজ নির্মাণ ও নিরাপত্তায় গ্রিল স্থাপনের দাবি ছাত্রদল আগে থেকেই জানিয়ে আসছিল। কিন্তু তাদের গুরুত্ব না দিয়ে শিবির নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র ১০-১৫ মিনিট আগে ছাত্রদলকে জানানো হলেও শিবির নেতাদের আগেই অবহিত করা হয় বলে দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার বলেন, কাউকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি। গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে অনুষ্ঠানে
উপস্থিত থাকতে বলা হয়েছিল। রবিবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত ছিল। উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীদের স্মরণ
করিয়ে দেন।

এ বিষয়ে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি শিবির নেতা হিসেবে নয়, সাবেক ভিপি
হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাঁর অভিযোগ, গ্যারেজের কাজ অনেক আগেই শেষ হলেও হল প্রশাসনের অসহযোগিতায় তাঁদের সময়ে উদ্বোধন করা সম্ভব হয়নি। বাকবিত-ার সময় হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাতসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী