রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধনকে কেন্দ্র করে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাকবিত-ায় জড়িয়েছেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শিবির নেতাদের বেশি গুরুত্ব দেওয়া এবং তাদের নিয়ে উদ্বোধনী আয়োজন করার অভিযোগে রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হল শাখা ছাত্রদলের সভাপতি হাসিম রানা অভিযোগ করেন, সাইকেল গ্যারেজ নির্মাণ ও নিরাপত্তায় গ্রিল স্থাপনের দাবি ছাত্রদল আগে থেকেই জানিয়ে আসছিল। কিন্তু তাদের গুরুত্ব না দিয়ে শিবির নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র ১০-১৫ মিনিট আগে ছাত্রদলকে জানানো হলেও শিবির নেতাদের আগেই অবহিত করা হয় বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকার বলেন, কাউকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি। গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে অনুষ্ঠানে
উপস্থিত থাকতে বলা হয়েছিল। রবিবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত ছিল। উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীদের স্মরণ
করিয়ে দেন।
এ বিষয়ে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি শিবির নেতা হিসেবে নয়, সাবেক ভিপি
হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাঁর অভিযোগ, গ্যারেজের কাজ অনেক আগেই শেষ হলেও হল প্রশাসনের অসহযোগিতায় তাঁদের সময়ে উদ্বোধন করা সম্ভব হয়নি। বাকবিত-ার সময় হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাতসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।