ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, বিচ্ছিন্ন বাঁ হাত বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:২৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:২৬:০৮ অপরাহ্ন
বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ
ভারতের বিহারের বেগুসরাই জেলায় প্রায় পাঁচ মাস আগে গণধর্ষণের শিকার এক নারীকে মামলা তুলে নেওয়ার চাপ দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ১২ থেকে ১৫ ফুট উঁচু ছাদ থেকে ফেলে দেওয়ায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত নারী ত্রিশোর্ধ্ব। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, গত জুনে পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়েরের পর থেকেই আসামিরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

পরিবারের দাবি, সোমবার রাতে দুই ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে পরিবারের এক সদস্যের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর ওই নারীকে ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, আগের গণধর্ষণ মামলার আসামিদের সহযোগীরাই এ হামলার সঙ্গে জড়িত।

পুলিশ জানিয়েছে, আহত নারীর বক্তব্যের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে নতুন করে এফআইআর করা হয়েছে। ভোঙ্গল কুমার ওরফে ভোঙ্গল মাহতো নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত জুনে ওই নারীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, রাতে শৌচকর্মের জন্য বাড়ির বাইরে গেলে তাঁকে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরে তাঁকে বাড়ির কাছে ফেলে রেখে যায় অভিযুক্তরা। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলেও একজন এখনো পলাতক।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা তেজস্বী যাদব রাজ্য সরকারের সমালোচনা করেছেন। অন্যদিকে, আগের অভিযোগের পরও কেন ওই নারীকে নিরাপত্তা দেওয়া হয়নি, তা তদন্তের দাবি জানিয়েছে তাঁর পরিবার।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও