ভারতের বিহারের বেগুসরাই জেলায় প্রায় পাঁচ মাস আগে গণধর্ষণের শিকার এক নারীকে মামলা তুলে নেওয়ার চাপ দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ১২ থেকে ১৫ ফুট উঁচু ছাদ থেকে ফেলে দেওয়ায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত নারী ত্রিশোর্ধ্ব। তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, গত জুনে পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়েরের পর থেকেই আসামিরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
পরিবারের দাবি, সোমবার রাতে দুই ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে পরিবারের এক সদস্যের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর ওই নারীকে ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, আগের গণধর্ষণ মামলার আসামিদের সহযোগীরাই এ হামলার সঙ্গে জড়িত।
পুলিশ জানিয়েছে, আহত নারীর বক্তব্যের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে নতুন করে এফআইআর করা হয়েছে। ভোঙ্গল কুমার ওরফে ভোঙ্গল মাহতো নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত জুনে ওই নারীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, রাতে শৌচকর্মের জন্য বাড়ির বাইরে গেলে তাঁকে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তাঁর স্বামীকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরে তাঁকে বাড়ির কাছে ফেলে রেখে যায় অভিযুক্তরা। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলেও একজন এখনো পলাতক।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা তেজস্বী যাদব রাজ্য সরকারের সমালোচনা করেছেন। অন্যদিকে, আগের অভিযোগের পরও কেন ওই নারীকে নিরাপত্তা দেওয়া হয়নি, তা তদন্তের দাবি জানিয়েছে তাঁর পরিবার।