ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, হাসপাতালে এসআই আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন— চোট নিয়ে নেইমার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস

তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:২৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:২৫:৫১ অপরাহ্ন
তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) সকালে আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশ স্কোটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর গ্রামের কামরুল ইসলামের পুত্র রাবিক হোসেন (৩৩), নলপুকুরিয়া গ্রামের আলফাজের পুত্র সিদ্দিকুর রহমান (৪৫), সরনজাই ইউনিয়নের (ইউপি) শুকদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলমের পুত্র এন্তাজ আলী (৫০), কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের বজের মন্ডলের পুত্র হাবিল মন্ডল (৪৫), চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের জামাল উদ্দিনের পুত্র নাঈম ইসলাম (২২)। 
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা তানোর থানায় সন্ত্রাবিরোধী আইন ২০০৯ এর দায়ের করা একটি মামলার এজাহার ভুক্ত আসামি। মামলার নথিতে রাকিব ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর, এন্তাজ আলী ৩২ নম্বর, হাবিল মন্ডল ৩৩ নম্বর এবং নাঈম হোসেন ৩৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন। স্থানীয় ভাবে তারা আওয়ামী লীগ ও ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। 
 
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর বিশেষ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬