তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:২৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:২৫:৫১ অপরাহ্ন
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) সকালে আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশ স্কোটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর গ্রামের কামরুল ইসলামের পুত্র রাবিক হোসেন (৩৩), নলপুকুরিয়া গ্রামের আলফাজের পুত্র সিদ্দিকুর রহমান (৪৫), সরনজাই ইউনিয়নের (ইউপি) শুকদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলমের পুত্র এন্তাজ আলী (৫০), কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের বজের মন্ডলের পুত্র হাবিল মন্ডল (৪৫), চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের জামাল উদ্দিনের পুত্র নাঈম ইসলাম (২২)। 
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা তানোর থানায় সন্ত্রাবিরোধী আইন ২০০৯ এর দায়ের করা একটি মামলার এজাহার ভুক্ত আসামি। মামলার নথিতে রাকিব ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর, এন্তাজ আলী ৩২ নম্বর, হাবিল মন্ডল ৩৩ নম্বর এবং নাঈম হোসেন ৩৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন। স্থানীয় ভাবে তারা আওয়ামী লীগ ও ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। 
 
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর বিশেষ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com