ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা গুলশানের ক্লাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছাড়লেন পরীমনি জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, আজ বাংলাদেশ-সৌদি আরবের চূড়ান্ত হজ চুক্তি যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের গোপন আলোচনা, সমঝোতায় পৌঁছানোর চেষ্টা ট্রাম্পের আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ৭, আহত শতাধিক

  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:১৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:১৭:১৫ অপরাহ্ন
মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ৭, আহত শতাধিক মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ৭, আহত শতাধিক

মিশরের গিজা প্রদেশের আল-আয়াত সংলগ্ন এলাকায় দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি যাত্রী।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিশরের রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কায়রো থেকে আসওয়ানগামী একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে গিজা থেকে ফাইয়ুমগামী আরেকটি ট্রেন সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং পাশের বাঁধের নিচে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাঁদের মাথায় আঘাত ও হাড় ভাঙাসহ বিভিন্ন ধরনের জখমের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি কফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। মিশরের রেল দুর্ঘটনার ইতিহাসে এলাকাটি অত্যন্ত আলোচিত। ২০০২ সালের ফেব্রুয়ারিতে একই অঞ্চলে কায়রো থেকে লুক্সরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্ঘটনায় অন্তত ৩৭০ জন প্রাণ হারান। এটি মিশরের ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে পরিচিত।

এ ছাড়া ২০০৯ সালেও একই অঞ্চলে আরেকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটে। ফলে নতুন করে এই সংঘর্ষের ঘটনায় দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা