ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরছেন জনি ডেপ? জ্যাক স্প্যারো হওয়ার ইঙ্গিত অভিনেতার ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ সরঞ্জাই ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ‘বাষ্পস্নান’ করতে গিয়ে কী ঘটে জাহ্নবী কপূরের? কেন জ্ঞান হারাতে বসেন অভিনেত্রী চুলে হলুদও মাখা যায়? পাতলা চুল ঘন করতে বা টাকে চুল গজাতে উপকারী, মাখার ৫ কৌশল আছে পরমাণু বিস্ফোরণ হলে এসি বন্ধ করুন! ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে ভিডিয়ো দিয়ে নাগরিকদের সাবধান করল ইরান রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের মা হওয়ার পরে ওজন কমাতে ব্যায়াম শুরু করেছেন? যে মারাত্মক ভুলটি প্রায় সকলেই করেন, কী ভাবে তা এড়াবেন প্রথম বার কলকাতায় ‘গুলাবি কুইন’ জৈসমীন! শীতের সন্ধ্যায় শহরে গানের আসর, টিকিটের দাম কত? এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সালমান! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’ ‘যতক্ষণ না পারছি, মহড়া করতে দাও’, ‘তু মিল জায়ে’-র নাচ তুলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের? বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক জব্দ সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৯:৫৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৯:৫৭:৪০ অপরাহ্ন
ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা,  ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ ট্রাম্পকে বিপজ্জনক বর্জ্য আখ্যা, ইরানি দূতাবাসের মিম-ব্যঙ্গ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে এআই-নির্মিত মিম প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা ছবিতে দেখা যায়, চার ব্যক্তি ট্রাম্পকে তুলে বিপজ্জনক বর্জ্য লেখা একটি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন।

নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পরপরই মিমটি প্রকাশ করা হয়। তবে ট্রাম্পকে নিয়ে ইরানি দূতাবাসের এমন ব্যঙ্গ নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে কটাক্ষ করেছে ইরানের কূটনৈতিক মিশনগুলো।

৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টি এবং ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদে ভোট হয়। মেইন অঙ্গরাজ্যে পাঁচবারের রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে, কয়েকটি এলাকায় ভোট গণনা তখনো চলছিল।

মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলকে আসন হারানোর চ্যালেঞ্জে পড়তে হয়। ঐতিহাসিকভাবে প্রতিনিধি পরিষদে গড়ে ২৮টি এবং সিনেটে চারটি আসন হারানোর নজির রয়েছে ক্ষমতাসীন দলের।

চলতি বছর ইরানের দূতাবাসগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিয়ে একের পর এক ব্যঙ্গাত্মক পোস্ট করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতের ইরানি দূতাবাসের একটি এআই-নির্মিত ছবিতে ট্রাম্পকে ইরানের পতাকাবাহী এক অশ্বারোহীর মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। এপ্রিলে মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট ট্রাম্পের একটি মন্তব্যের জবাবে তাঁর ‘একমুখী সাংস্কৃতিক ডিটক্স’ প্রয়োজন বলে কটাক্ষ করে। ভারতকে নরককুণ্ড বলার ওই মন্তব্যের সমালোচনা করেছিল নয়াদিল্লি।

এ ছাড়া সেপ্টেম্বরে তিউনিসিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস বলিউড অভিনেতা অক্ষয় কুমারের একটি মিম ব্যবহার করে ট্রাম্পের নির্বাচনী পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে।

ইরানের এই অনলাইন প্রচারের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির ওপর আরোপিত অবরোধের কারণে তেল রপ্তানি ও অর্থনীতি চাপের মুখে পড়ে। জ্বালানির মূল্যবৃদ্ধিও মার্কিন রাজনীতিতে প্রভাব ফেলেছে। কারণ, যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে জ্বালানি ব্যয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু। পাশাপাশি বিদেশি সংঘাতে জড়িয়ে পড়া নিয়েও তাঁদের মধ্যে উদ্বেগ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

দেশে সারের সংকট নেই, মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী