ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের জন্ম, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন ‘বাষ্পস্নান’ করতে গিয়ে কী ঘটে জাহ্নবী কপূরের? কেন জ্ঞান হারাতে বসেন অভিনেত্রী চুলে হলুদও মাখা যায়? পাতলা চুল ঘন করতে বা টাকে চুল গজাতে উপকারী, মাখার ৫ কৌশল আছে পরমাণু বিস্ফোরণ হলে এসি বন্ধ করুন! ট্রাম্পের হুঁশিয়ারির মাঝে ভিডিয়ো দিয়ে নাগরিকদের সাবধান করল ইরান রাসিক প্রশাসকের সঙ্গে ফল ব্যবসায়ী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ কন্ডোম নয়, পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রক বড়ি! ৮ ঘণ্টার জন্য থামবে শুক্রাণুর গতি, ক্ষতি হবে না পুরুষত্বের মা হওয়ার পরে ওজন কমাতে ব্যায়াম শুরু করেছেন? যে মারাত্মক ভুলটি প্রায় সকলেই করেন, কী ভাবে তা এড়াবেন প্রথম বার কলকাতায় ‘গুলাবি কুইন’ জৈসমীন! শীতের সন্ধ্যায় শহরে গানের আসর, টিকিটের দাম কত? এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ‘দো পেগ পি কে’, কাকভোরে নতুন রূপে চমকে দিলেন সালমান! সেই সঙ্গে সমালোচিতও হলেন ‘ভাইজান’ ‘যতক্ষণ না পারছি, মহড়া করতে দাও’, ‘তু মিল জায়ে’-র নাচ তুলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের? বাঘায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক জব্দ সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদান চট্টগ্রামে মুমিন হত্যা মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেপ্তার সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৬:৪১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৬:৪১:৩৮ অপরাহ্ন
রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন রাবিতে পর্যটন ও খাবারের উৎসব, চার দিন চলবে বর্ণিল আয়োজন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ পর্যটন মেলা ও ফুড ফেস্টিভ্যাল-২০২৬। 

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করা হয় কেক কাটার মধ্য দিয়ে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মেলায় রয়েছে বাহারি খাবারের স্টল, দেশীয় হস্তশিল্প, উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ এবং সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, আলকাপ, গম্ভীরা, সংগীতানুষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মোনতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পর্যটন খাতে দক্ষ জনবলের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জনে সহায়তা করে। বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা বিকাশের পাশাপাশি দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সম্পর্কে বাস্তব ধারণা দেয়। পর্যটন খাতের উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ ট্যুর গাইড, ট্যুর অপারেটর, হসপিটালিটি ব্যবস্থাপক ও পর্যটন উদ্যোক্তা তৈরি জরুরি। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভাগ কাজ করছে।

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিটিবির পরিচালক ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ আবদুল আলীম এবং কোষাধ্যক্ষ (অবঃ) অধ্যাপক মতিয়ার রহমান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী

সরকারি সফরে রাজশাহীতে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী